1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল-এলজিআরডি মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৫৮৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সোমবার সন্ধ্যায় ত্রিবার্ষিক সম্মেলনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মো.তাজুল ইসলাম এমন মন্তব্য করেন। তিনি বলেন,‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তার অনেক প্রমাণ আছে। ১৫ আগস্ট এলে যখন আমাদের বুকে রক্তক্ষরণ হয়, তখন তারা খালেদা জিয়ার কথিত জন্মদিন পালন করে। সেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন- আওয়ামী লীগ থেকে ক্ষমতা ছিনিয়ে নেবেন। কোনো কিছু ছিনিয়ে নেয়া তো ছিনতাইকারীর কাজ। তাহলে বিএনপি একটি ছিনতাইকারীর দল।
মন্ত্রী বলেন,‘বিএনপি ছিনতাই করে ক্ষমতায় যেতে চায় আর আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে ক্ষমতা থাকতে চায়। দেশের জনগণ ছিনতাইকারীদের ক্ষমতায় যেতে দেবে না। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল। তারা দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিল। আওয়ামী লীগ সরকার দেশকে আত্মমর্যাদাশীল জনপদে পরিণত করেছে।’
ভার্চ্যুয়ালি সম্মেলন উদ্বোধন করেন অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল। এ সময় তিনি বলেন, রাজনীতি কোনো ব্যবসা না, রাজনীতি হলো দেশপ্রেম। রাজনীতি দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত।
আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন,‘বিএনপির এক নারী সংসদ সদস্য বলছেন খেলা হবে,খেলবেন আসেন খেলি। এসব কথা বলে তারা আওয়ামী লীগ নেতা-কর্মীদের ফাঁদে ফেলতে চান। আপনারা তাদের ফাঁদে পা দেবেন না। বিভিন্ন স্থানে বিএনপির নাটক দেখছি। তাদের মহাসমাবেশ জনতার ঢল বলে প্রচার করছে। দেখা যায়, লাকসাম ও মনোহরগঞ্জের সম্মেলনে মানুষের উপস্থিতি বিএনপির রংপুর ও বরিশালের সমাবেশ থেকেও অনেক বেশি হয়েছে। আওয়ামী লীগের উপজেলার সম্মেলনে বিএনপির মহাসমাবেশ চেয়ে লোক বেশি হয়।’
সম্মেলনে আবদুল কাইয়ুম চৌধুরীকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাকির হোসেনকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার