1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

চান্দিনায় ৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৪৮২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় ৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলা গেইট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঝালকাঠি জেলা সদরের মির্জাপুর এলাকার কামাল খলিফার ছেলে নাহিদ খলিফা (১৯),কুমিল্লা জেলার ব্রহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়ার মৃত সিরাজুল ইসলাম এর ছেলে আনোয়ার (৪৫) এবং কুড়িগ্রাম জেলার রেীমারী উপজেলার ভাদুয়াপাড়ার সাইফুল সরকার এর ছেলে রাশেদ সরকার (২৫)।
এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাদেরকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০