1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

কুমিল্লা শিক্ষাবোর্ডের ৬০ বছর পূর্তি উদযাপনে আনন্দ র‍্যালি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৬৩৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন:কুমিল্লা প্রতিনিধি

আজ বুধবার ২ নভেম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা এর গৌরবের হীরক জয়ন্তী (৬০তম বছর পূর্তি) অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয়েছে। এ সময় বোর্ডের বর্তমান ও সাবেক কর্মকর্তা কর্মচারী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্কুল কলেজ হতে আগত ছাত্র-ছাত্রীদের পদচারণায় মূখরিত হয়ে উঠে বোর্ড ক্যাম্পাস। গৌরবের হীরক জয়ন্তী উপলক্ষ্যে সকাল সাড়ে ৮টায় চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাছের বোর্ড ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, জেলা প্রশাসকের প্রতিনিধি, জেলা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বোর্ডের নবীন ও প্রবীন সকল কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্কুল কলেজ হতে আগত ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের সকাল ৯টায় বেলুন উড়িয়ে বর্ন্যাঢ্য শোভা যাত্রাটি উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বোর্ডের চেয়ারম্যান ও সচিব কুমিল্লা নগর উদ্যানে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। বোর্ড ক্যাম্পাসে ফেরত এসে শোভাযাত্রটি সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান,পরিচালক,আঞ্চলিক কার্যালয়,প্রফেসর সৌমেশ কর চৌধুরী, বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান,প্রফেসর ইন্দুভূষণ ভৌমিক, প্রফেসর মোঃ আবদুল খালেক, প্রফেসর মোঃ রুহুল আমিন ভূঁঞা, প্রফেসর ড.এ কে এম আছাদুজ্জামান,বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ,পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান,কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আজহারুল ইসলাম,উপ পরিচালক (হি:ও নি:)মোহাম্মদ ছানাউল্যাহ, উপ-সচিব (প্রশাসন)এ কে এম সাহাবউদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ এবং বোর্ডের সকল প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা