1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

কুমিল্লায় স্বামী স্ত্রীসহ ৭ ভুয়া ডিবি গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৬৫১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় স্বামী-স্ত্রীসহ সাত ভুয়া ডিবিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী ও পাঁচজন পুরুষ। এ সময় ভুয়া ডিবি চক্র থেকে পোষাক হ্যান্ডকাপ ও গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মনবাড়ীয়া জেলার কালিউতা গ্রামের সবুজ মিয়া (২৭) তার স্ত্রী আখিনুর আক্তার,একই গ্রামের মোঃ রতন মিয়া (২৮),কুমিল্লা মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মোঃ ওসমান গনি (৩৫), তার স্ত্রী মোসাঃ সোনিয়া বেগম (২৯),কুমিল্লা দেবিদ্বার উপজেলা বড় আলমপুর গ্রামের মোঃ মাঈন উদ্দিন ও বান্দরবান জেলার আমতলীপাড়া গ্রামের মোঃ আরিফুল ইসলাম (২০)।
মঙ্গলবার বেলা ১২ টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) কাজী আবদুর রহীম,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আশফাকুজ্জামান, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রাজেশ বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তা।
পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, গ্রেফতারকৃত সাতজন বিভিন্ন মানুষজনকে গ্রেফতার করে চাঁদা আদায় করতো। সম্প্রতি একজনকে গ্রেফতার করে চাঁদাবাজী করার ঘটনায় একটি মামলা হয়। ওই মামলার জের ধরে সোমবার দিনভর গোয়েন্দা পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই ভুয়া ডিবির সন্ধ্যান পায়। অভিযানের সময় ৯ টি মোবাইল, ডিবি পুলিশ লেখা জ্যাকেট,একটি হাতকড়া, ২ রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার, জব্দ করা হয়।
পরে মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়।
কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মোঃ মজিবুর রহমান ভুইয়া বলেন, দুপুরে আসামীদের আদালতে আনা হলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক