1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

দাউদকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৫৪৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পেন্নাই গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় বাড়ির পাশের ডোবা থেকে ভাসমান অবস্থায় শিশু মোনায়েম (১৬ মাস) এর লাশ উদ্ধার করা হয়।
শিশুটির বাবা মোঃ শ্যামল জানান, সকালে বাড়ির উঠানে খেলার সময় হঠাৎ তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করি। পরে বাড়ির পাশে ডোবার পানিতে তার লাশ পাওয়া যায়। নিহত শিশু মোনায়েম দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের মোঃ শ্যামল মিয়ার ছেলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০