1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়

আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সভাপতি কাজী বাসার ও সম্পাদক জুয়েল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৪০১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের ফের সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাসার ও সাধারন সম্পাদক হয়েছেন তারিকুর রহমান জুয়েল।
বোরবার সকালে নগরীর কান্দিপাড় টাউন হল মাঠে কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে এ কমিটি ঘোষনা করা হয়।
সম্মেলনের উদ্ধোধক ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আকম বাহাউদ্দিন বাহার।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর।
আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাসারের সভাপত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বাবলু, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত, সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান মো আমিনুল ইসলাম টুটুল।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল রহমান জুয়েলের পরিচালনায় সম্মেলনে অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক রুহুল আমিন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি জহিরুল হক সেলিম।
সম্মেলনে উপজেলা বিভিন্ন ইউনিটের আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে পুরাতন কমিটি বিলুপ্ত করে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাসার ও সাবেক সাধারন সম্পাদক তারিকুর রহমান জুয়েলকে পূনরায় নির্বাচিত করা হয়। কমিটিতে সহ-সভাপতি করা হয় সদরের আমড়াতলী ইউনিউনের চেয়ারম্যান কাজী মোজাম্মেল, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ,কালিরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেকান্দার আলী, পাচঁথুবী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন বাহলুল,দূর্গাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, দূর্গাপুর দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম, মোঃ শাহজাহান, হাজী মোহাম্মদ সেলিম, মোঃ মোবারক আলী। যুগ্ম সাধারন সম্পাদক হয়েছেন আহম্মেদ নিয়াজ পাবেল, কাজী খোরশেদ আলম, মোঃ আব্দুল কাদেরসহ ৭১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও ও আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান মো আমিনুল ইসলাম টুটুল সকল কাউন্সিলরের সম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য এ কমিটি ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবানঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়