1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

মুরাদনগরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ:শিক্ষক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩২০ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার সরমাকান্দায় প্রাইভেট পড়ানোর জন্য ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে (১৪) ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার (২৭ অক্টোবর) রাতে অভিযুক্ত শিক্ষক সাজ্জাত হোসেন সাজু (৩৯)কে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সরমাকান্দা ওয়াজ উদ্দিন মাস্টারের ভাড়া বাসা থেকে আটক করেন মুরাদনগর থানা পুলিশ । আটককৃত ওই শিক্ষক খুলনা জেলার- দৌলতপুর থানার- মহেশর পাশা গ্রামের মৃত:আলতাফ হোসেনের ছেলে।
পুলিশ ও শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক সরমাকান্দা আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। ধর্ষিতা (১৪) একই মাদ্রসার ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। গত আগস্ট মাস থেকে ১০/১২ জনের একট ব্যাচের সাথে শিক্ষক সাজুর কাছে গণিত ও ইংরেজী প্রাইভেট পড়তে যান ওই শিক্ষার্থী। কিছু দিন অতিবাহিত হলে শিক্ষক সাজু কুট-কৌশল অবলম্বন শুরু করেন। সে ৬ষ্ঠ শ্রেণীর ঐ শিক্ষার্থীকে বলেন, তুমি পড়াশোনায় অনেক পিছিয়ে আছো। এখন থেকে প্রতি শুক্রবার তোমাকে একা পড়াব। সেই সুবাধে সেপ্টেম্বর মাসের শুক্রবার দিন ওই শিক্ষার্থী প্রাইভেট পড়তে গেলে তাকে প্রথমবার সুযোগ বুঝে জোরপূবক ধর্ষণ করেন শিক্ষক সাজু।
সর্বশেষ ঘটনার দিন (২১ অক্টোবর)গত শুক্রবার বিকাল ৩টায় ছাত্রীটিকে ফোন করে প্রাইভেট পড়তে ডেকে নিয়ে ধর্ষণ করেন শিক্ষক সাজু। এ ঘটনায় শিক্ষার্থীর মা-সুমি আক্তার বাদী হয়ে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার পরে ২৭ অক্টোবর দিবাগত রাতে শিক্ষক সাজাজ্জতকে গ্রেফতার করেন পুলিশ।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, ধর্ষণের অভিযোগ পেয়ে মাদ্রাসার সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন সাজুকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক