1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

কুমিল্লায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৬৫৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বেসরকারি ক্লিনিকে পরীক্ষার নামে রোগীদের হয়রানি ও হেনস্তার অভিযোগে সম্রাট ডায়াগনস্টিক সেন্টারের ২ দালালকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের আটক করে সম্রাট ডায়াগনস্টিক সেন্টারকে ৫০হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি করবেন না বলে মুচলেকা দিয়ে ছাড়া পান তারা।
দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এ রায় প্রধান করেন।
আটককৃতরা হলেন সম্রাট ডায়াগনস্টিক সেন্টারের দালাল দাউদকান্দি উপজেলার শহীদনগর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী জেসমিন (৪৫) এবং তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামের কাজল মিয়ার স্ত্রী মানসুরা বেগম (৩৫)।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদ আল হাসান বলেন, রোগীদের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এব্যবস্থা গ্রহণ করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল মুক্ত করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়