1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

আগামী ২৮ অক্টোবর কুমিল্লা আদর্শ সদর আ’লীগের সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৬৪৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

আগামী ২৮ অক্টোবর শুক্রবার কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে।
সম্মেলন সুন্দর সুচারুভাবে সম্পন্ন করতে আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান ও বর্তমান কমিটির সিনিয়র সদস্য এ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুলকে আহবায়ক করে ২৯ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া গঠন করা হয়েছে ৫টি উপ-কমিটি।সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (১৯ অক্টোবর) বিকেলে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রিয় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি এবং সম্মেলন উদ্বোধন করবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
এছাড়া সম্মেলনে প্রধান বক্তা থাকবেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স¦পন এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি,কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত। ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে অতিথি, কাউন্সিলর ও ডেলিগেটর সহ তৃণমূল আওয়ামী লীগের ৪ হাজার নেতা-কর্মী অংশ নিবে বলে জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি সদস্যরা হচ্ছেন: কাজী মোজাম্মেল হক(আমড়াতলী ইউপি চেয়ারম্যান),মো. তারিকুর রহমান জুয়েল (বর্তমান সাধারন সম্পাদক) ,মো. মামুনুর রশিদ মামুন ( জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান) ,আবুল কালাম আজাদ(দূর্গাপুর উত্তর ইউপি চেয়ারম্যান), হাছান রাফি রাজু (পাঁচথুবী ইউপি চেয়ারম্যান), এড. হোসনেয়ারা বকুল ( উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান), মো.আমিনুল হক ( দূর্গাপুর দক্ষিন ইউপি চেয়ারম্যান), আলহাজ¦ মো. সেকান্দর আলী ( কালিরবাজার ইউপি সাবেক চেয়ারম্যান), ইকবাল হোসেন বাহালুল ( পাঁচথুবী ইউপি সাবেক চেয়ারম্যান), হাজী মো. সেলিম,আবদুস সোবাহান ভূইয়া, আবদুল বারেক,আহাম্মেদ নিয়াজ পাবেল,আবদুল খালেক ভূঁইয়া, মো. আবু হানিফ,মো. তাজুল ইসলাম,নাজমুল হাছান হিরন,মিজানুর রহমান হাসু, সবুর আহম্মেদ, জাহাঙ্গীর আলম,হুমায়ুন কবীর,মো. ইউনুছ, জহিরুল ইসলাম মোহন, নুরুল ইসলাম নুরু ( কালিরবাজার ইউপি চেয়ারম্যান), এসএম সাইফুল ইসলাম, আব্দুল মোতালেব মীর লিটন,সাইফুল ইসলাম,জহিরুল ইসলাম।
উল্লেখ্য, গত শনিবার (১৪ অক্টোবর ) সন্ধ্যা ৬ টায় কুমিল্লা নগরীর মহানগর আওয়ামী লীগ অফিস কনফারেন্স হলে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সদর সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহারের সভাপতিত্বে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এসভায় আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সর্বশেষ প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এতে সম্মেলন প্রস্তুতির আহবায়ক কমিটি ও ৫ উপ কমিটি গঠন করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার ,সাধারন সম্পাদক তারিকুর রহমান জুয়েলসহ উপজেলা আওয়ামী লীগ, ৬ ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, ৬ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক