1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

বিপিএলে কুমিল্লার হয়ে খেলবেন রিজওয়ান,আফ্রিদি, হাসান আলী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৬৩২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

আগামী বছরের শুরুতে কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হবে বিপিএল, দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগ ও সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-২০। বিপিএলে তাই তারকা ক্রিকেটার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শঙ্কা তৈরি হয়েছিল মুখ থুবড়ে পড়ার।
জানুয়ারিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ওয়েস্ট ইন্ডিজ সফর বাতিল করায় বিপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের পাওয়ার আশা তৈরি হয়েছে। যা বিপিএল জাঁমজমক পূর্ণ হওয়ার আশা দিচ্ছে। তবে ৬ জানুয়ারি নির্ধারিত সময়ে বিপিএল শুরু হলে শুরুতেই থাকতে পারবেন না দেশটির কিছু ক্রিকেটার। খবর চ্যানেল২৪ এর।
বিশ্বকাপের পরে পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড। সিরিজ শেষ হবে ১৫ জানুয়ারি। এরপর জাতীয় দলের ক্রিকেটাররা বিপিএল যোগ দিতে পারবেন। দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতের লিগের মালিকানা ভারতীয় প্রতিষ্ঠানের। সেজন্য পাকিস্তানের ক্রিকেটাররা ওই দুই লিগে না খেলে বিপিএলে খেলবেন বলে মনে করা হচ্ছে।
বিপিএলের সঙ্গে সম্পৃক্ত একজন নাম প্রকাশ না করার শর্তে ক্রিকবাজকে বলেছেন, আইপিএলের মালিকানা থাকায় পাকিস্তানের ক্রিকেটারদের দক্ষিণ আফ্রিকা ও আমিরাতের লিগে চাহিদা নেই।
পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ নওয়াজ ও শোয়েব মালিকের সঙ্গে চুক্তি করেছে রংপুর রাইডার্স। পাথুন নিশাঙ্কাকেও কিনেছে তারা। কুমিল্লা ভিক্টোরিয়ান্স মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি ও হাসান আলীর সঙ্গে চুক্তি করেছে বলে জানা গেছে।
দলটির গুরুত্বপূর্ণ একজন কর্তার বলেন, এখনো চুক্তি সম্পন্ন হবার ব্যাপারটি সত্য না। তবে দুইপক্ষই ঐক্যমতে পৌঁছেছে। আফ্রিদির সাথে চুক্তির ব্যাপারটাও এখন সময়ের ব্যাপার মাত্র। চুক্তির বিষয়ে অফিসিয়ালি পরে জানানো হবে।
জানা গেছে, নাফিসা কামালের ফ্রাঞ্জইজির সঙ্গে শহীদ আফ্রিদির সম্পর্ক অনেক ভালো থাকায়, শাহীন আফ্রিদির সঙ্গে চুক্তির ব্যাপারটি বড় নিয়ামক হিসেবে কাজ করেছে।
বিপিএলের নিয়ম অনুসারে একটি দল ড্রাফটের বাইরে থেকে ইচ্ছেমত বিদেশী ক্রিকেটার দলে ভেড়াতে পারবে। কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং রংপুর রাইডার্স এই ক্ষেত্রে সবথেকে এগিয়ে থাকবে বলেই ধারণা করা হচ্ছে।
এবারের বিপিএল শুরু হওয়ার কথা জানুয়ারির ৬ তারিখ থেকে, যার পর্দা নামবে ১৬ জানুয়ারি। বিপিএলে এবার অংশগ্রহণ করছে মোট ৭টি দল।
গত আসরে অংশ নিয়েছিল ছয়টি দল। রংপুর থেকে কোনো ফ্র্যাঞ্চাইজিকে ওই আসরে দেখা যায়নি। এবার বসুন্ধরা গ্রুপের মালিকায় রংপুর দল গঠন করেছে। এ ছাড়াও দল রয়েছে বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল থেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়