1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ বজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ

মেঘনা গৃহিনী জামিলা হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৬৯০ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার গৃহিনী জামিলা বেগম হত্যা মামলায় ৩ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় অপর এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। কুমিল্লা জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন আজ সকালে এই আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মেঘনা উপজেলার শিকিরগাঁও এলাকার সুমন ও রাকিব এবং মানিকারচর এলাকার তাছির। এদের মধ্যে তাছির পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে ২০ জুন সন্ধ্যায় মেঘনা উপজেলার মানিকারচর এলাকার গৃহিনী জামিলা বেগম নিখোঁজ হন। এর ৪ দিন পর বাড়ি সংলগ্ন একটি ফসলি জমি থেকে জামিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৫ জুন জামিলার স্বামী ভ্যানচালক আবদুল হাকিম বাদী হয়ে মেঘনা থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। এদের মধ্যে ৩ আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। এ মামলায় দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার সকালে জনাকীর্ণ আদালতে ৩ জনকে মৃত্যুদণ্ড এবং টিটু নামে একজনকে বেকসুর খালাস প্রদান করেন বিচারক। রায় ঘোষনাকালে দণ্ডপ্রাপ্ত রাকিব ও সুমন এবং খালাসপ্রাপ্ত টিটু এজলাসে উপস্থিত ছিলেন। এসময় দণ্ডপ্রাপ্ত দুই আসামী কান্নায় ভেঙ্গে পড়েন।
রাস্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম বলেন, জামিলা বেগমের কানের দুল ও টাকা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনদেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণবজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলেগ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতদেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ