1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

কুমিল্লায় ফেইসবুকে ধর্মীয় অবমাননাকর পোষ্ট করায় যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৫৬৯ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

ফেইসবুকে ধর্মীয় অবমাননাকর পোষ্ট দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টার দায়ে মোঃ সাইফুল ইসলাম সুজন(২১) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা পুলিশ।

আটক হওয়া সুজন কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর উত্তর পাড়ার সর্দার বাড়ির আবুল কালাম আজাদের ছেলে।

গত ৫ অক্টোবর ১১ টার সময় বুড়িচংয়ের রাজাপুর গ্রামের জনৈক কমল চন্দ্র মিত্র(৪০) শারদীয় দূর্গা পূজার বিজয়া দশমীর একটি নাচের দৃশ্যের ভিডিও তাহার নিজ মোবাইলে ধারন করিয়া তাহার প্রতিষ্ঠানের নামে পরিচালিত “নন্দিতা জুয়েলার্স” নামক ফেইসবুক আইডির ষ্টোরিতে আপলোড করেন।

তার একদিন পরেই গত ০৬ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় কমল চন্দ্র মিত্র দেখিতে পান, তাহার আপলোডকৃত ভিডিওটি কেউ একজন তাহার ফেইসবুক স্টোরি থেকে ডাউনলোড কিংবা স্ক্রিন রেকর্ডিং করে উক্ত ভিডিওটিতে এডিটিং এর মাধ্যমে একটি ইসলামী নাতে রাসুল/ গজল সংযোজন করিয়া ”সুজন ” নামীয় একটি ফেইসবুক আইডিতে আপলোড করিয়া ধর্মীয় উস্কানি মূলক একটি স্ট্যাটাস দেয়। বিষয়টি সাথে সাথে কমল চন্দ্র মিত্র পুলিশকে অবহিত করেন।

এরপর পুলিশ সুপারের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে জেলা গোয়েন্দা পুলিশ, কুমিল্লা এর বিশেষ টিম “সুজন” নামীয় ফেইসবুকটির মালিকানা ও পোস্টদাতাকে সনাক্ত করে বুড়িচং থানা পুলিশের সহায়তায় গত ০৬ অক্টোবর অনুমান ৫ টায় মোঃ সাইফুল ইসলাম সুজন(২১)কে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে তার ব্যবহৃত মোবাইলে ”সুজন” নামের ফেইসবুকে লগইন করে ফেইসবুকের ওয়ালে তাহার পোষ্টকৃত ভিডিও এবং স্ট্যাটাসটি দেখান। তাছাড়া সে উক্ত ভিডিওটি তার ভাতিজা সর্ম্পকিত দুবাই প্রবাসী পলাতক আসামী রাকিবুল ইসলাম(২১) এবং পলাতক আসামী সানজিদা আক্তারকে (অজ্ঞাত) ফেইসবুক মেসেঞ্জারে পাঠিয়েছে মর্মে জানায়।

ভিডিও এডিটিং এর মাধ্যমে আসামিগণ তাদের নামীয় ও পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ ধর্ম অবমাননাকর ভিডিও আপলোড করে উস্কানী মূলক, আক্রমনাত্বক মিথ্যা তথ্য প্রকাশ করিয়া বাংলাদেশের অসংখ্য ধর্মপ্রান মুসলমানদের ধমীয় মূল্যবোধ ও অনুভূতিতে উস্কানী প্রদান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতঃ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করায় গ্রেফতারকৃত আসামি এবং পলাতক আসামিদের বিরুদ্ধে এসআই/মামুন হোসেন বাদী হয়ে বুড়িচং থানার মামলা দায়ের করেন। মামলা নং-৬/৩১৪, তারিখ- ০৭ অক্টোবর।
ডিবির ইন্সপেক্টর/শরিফ ইবনে আলম মামলাটি তদন্ত করছেন।
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়