1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

বুড়িচংয়ে সবজি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় স্ত্রীর প্রেমিক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৫৮৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে সবজি ব্যবসায়ী মনির হোসেনকে হত্যার ঘটনায় মৃতের স্ত্রীর প্রেমিক নূর আলমকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার রাতে তাঁকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।
সবজি ব্যবসায়ী মনির হোসেন দাউদকান্দি পৌরসভার তুরাজভাঙ্গা এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারকৃত নূর আলম দাউদকান্দির তুরাজভাঙ্গা গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি একজন পিকআপচালক।
গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর মনির হোসেনের মরদেহ বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপাড়া চেয়ারম্যানবাড়ির রাস্তার পাশ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর মা রেহানা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
তদন্তে দেখা যায়, মনির হোসেনের স্ত্রী নাজমার সঙ্গে নূর আলম মিয়ার দেড় বছর ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক চলছিল। এ নিয়ে মনির হোসেনের সঙ্গে নাজমার মনোমালিন্যের সৃষ্টি হয়। এরই জেরে নাজমা দুই ছেলেকে নিয়ে তাঁর বোন বিউটির বাড়িতে চলে যান। সেখানে নুর আলমের সঙ্গে নাজমার সম্পর্ক আরও গভীর হয়।
পরে পারিবারিকভাবে কথা বলে নাজমা পুনরায় দুই ছেলেকে নিয়ে তাঁর স্বামীর বাড়িতে ফিরে আসেন। বিষয়টি জানতে পেরে নুর আলম নাজমাকে তাঁর কাছে চলে যেতে বলেন। নাজমা স্বামীর ঘর ছেড়ে আর কোথাও যাবে না জানালে ঘাতক নুর আলম ক্ষিপ্ত হয়ে মনির হোসেনকে খুন করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, আসামি নূর আলম হত্যার কথা স্বীকার করেছেন। তা ছাড়া তিনি হত্যার বিষয়ে যেসব তথ্য দিয়েছেন, তা যাচাইবাছাই করা হচ্ছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিন রিমান্ডের আবেদন করা হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, গ্রেপ্তার নূর আলম বর্তমানে জেলহাজতে রয়েছেন। তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা