1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ

কারাবন্দীদের সঙ্গে সাক্ষাৎ সাময়িকভাবে বন্ধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৪৮৬ বার দেখা হয়েছে

বঙ্গ  নিউজ বিডি ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে থাকায় কারাবন্দীদের সঙ্গে তাদের পরিবারের সাক্ষাৎ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে তারা পরিবারের সঙ্গে সপ্তাহে একবার ফোনে কথা বলতে পারবেন।

শনিবার কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার প্রাদুর্ভাব এড়াতে আজ (শনিবার) থেকে কারাগারে পরিবারের সাক্ষাৎ বন্ধ করা হল। তবে কারাবন্দীরা তাদের পরিবারের সঙ্গে সপ্তাহে একদিন কথা বলার সুযোগ পাবেন। আগে তারা সপ্তাহে ৮ মিনিট পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে পারতেন। এবার সময়সীমা ২ মিনিট বাড়িয়ে ১০ মিনিট করা হয়েছে।

সম্প্রতি কারা অধিদপ্তরকে দেওয়া এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১ এপ্রিল থেকে একজন কারাবন্দীর সঙ্গে তার পরিবারের একজন সদস্য মাসে একবার দেখা করতে পারবেন। তবে হঠাৎ করেই এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে কারা কর্তৃপক্ষ।

এছাড়াও কারা কর্তৃপক্ষ কারাগারে বন্দী ও কর্মকর্তাদের মাস্ক, হাত ধোয়াসহ সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ