1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লায় গোয়েন্দা পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়িসহ আটক- ৪

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫১৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ১২০ বোতল ফেন্সিডিল ও চার কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়িসহ ৪ জন কে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার রাজেশ বড়ুয়া(পিপিএম)।
পুলিশ জানান- শনিবার জেলার কোতয়ালী মডেল থানা এবং সদর দক্ষিণ থানা এলাকায় পৃথক ২টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২০ বোতল ফেন্সিডিল এবং চার কেজি গাঁজাসহ চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- সদর দক্ষিণ থানার উলুরচর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সিএনজির ড্রাইভার আব্দুল মান্নান ( ৩৩),দেবীদ্বার উপজেলার দারিয়াপুর গ্রামের (মাধাইয়া) ১২নং ওয়ার্ডের স্বামী আমীর আলীর স্ত্রী হাসিনা আফরিন(২৫), একই এলাকার শামীম উদ্দিনের স্ত্রী নার্গিস বেগম( ৩৫)। অপর দিকে পৃথক অভিযানে আরেক মাদক ব্যবসায়ি হলেন- জেলার কোতয়ালী মডেল থানার কৃষ্ণপুর গ্রামের কামরুল হোসেনের ছেলে মো. ফরহাদ মিয়া (১৯)। পুলিশ জানান- সদর দক্ষিণ মডেল থানার রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কনেশতলা-টু-চৌয়ারা গামী পাকা রাস্তার উপর হতে কুমিল্লা-থ-১১-৬২৮৩ রেজিঃ নাম্বারের একটি সিএনজিতে তল্লাশী চালিয়ে সিএনজির ড্রাইভারের চালকের সীটের নীচ থেকে এবং যাত্রী বেশে বসা ২ জন মহিলা যাত্রীর শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থা হতে ১২০ পিস ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। অপর দিকে, রাজগঞ্জ বাজার এলাকার পদ্মা ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর হতে একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগে চার কেজি গাঁজাসহ আসামীদের গ্রেফতার কর হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল