1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল প্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

কুমিল্লায় পরীক্ষার কেন্দ্রের সামনে কিশোরকে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৯ বার দেখা হয়েছে

কুমিল্লায় পরীক্ষার কেন্দ্রের সামনে কিশোরকে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলায় এসএসসি পরীক্ষার কেন্দ্রের সামনে ছুরিকাঘাতে মো. সিয়াম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
সিয়াম তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের চর মোহনপুর এলাকার সবুজ মিয়ার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এসএসসি পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা হল থেকে বের হচ্ছিল। এ সময় তাদের সামনে কয়েকজন এসে সিয়ামকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও পরে ছুরি দিয়ে আঘাত করে চলে যায়। আহত সিয়ামকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। সেখানে নেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আমেনা আক্তার জানান, সিয়ামের কোমরে দুটি গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ১টা ২০ মিনিটে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। ১টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়েছে।
মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‌‘আমি ঘটনা শুনেই ওসিকে কল দিয়ে বলেছি। ঘটনাস্থলে পুলিশ আছে। তাকে কারা হত্যা করেছে জানা যায়নি। শুনেছি তার সঙ্গে কয়েকজনের পূর্ব শত্রুতা ছিল। এর জেরে হত্যা করা হতে পারে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। খোঁজ-খবর নিয়ে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলপ্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ