1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল প্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

কুমিল্লায় ভারতীয় নাগরিক ইয়াবাসহ ডিবির পুলিশের হাতে আটক- ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় ১৪শ পিস ইয়াবার সাথে ভারতীয় নাগরিকসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার সাড়ে ১২ টায় গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরন করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন জেলা (ডিবির)অফিসার রাজেশ বড়ুয়া (পিপিএম)। পুলিশের সৃত্রে জানা যায়- মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার একটি টীম কোতয়ালী মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে একজন ভারতীয় নাগরিকসহ দুই জনকে জেলার কান্দিরপাড় টাউন হলের গেইট হতে ১৪শ পিস ইয়াবার সাথে আটক করেন। গ্রেফতারকৃত আসামী ভারতীয় নাগরিক ত্রিপুরা রাজ্যের সিপাহিজালা জেলার সোনামুড়ার থানার কুলুবাড়ি গ্রামের আলমঙ্গীর হোসেনের ছেলে মহিম উদ্দীন (১৯)। পুলিশ আরও জানান- ওই গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ভারতীয় একটি পরিচয় পত্র কার্ড উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত অপর আসামী হলেন-জেলার কোতয়ালী মডেল থানার পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মিছিলের ছেলে মো: হাসান ভূইয়া(১৯)। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,আসামী মহিম উদ্দীনের বাড়ী ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া হলেও সে পাসপোর্ট ব্যতিত অবৈধ উপায়ে নিয়মিতভাবে বাংলাদেশে আসা যাওয়া করে থাকে। গ্রেফতারকৃত আসামী মোঃ হাসান তার ফুফাতো ভাই সম্পর্কের হয়। ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে আসামী মহিম তার বাংলাদেশী ফুফাতো ভাই হাসানকে সরবরাহ করে থাকে। আসামী হাসান উক্ত মাদক আরো বেশী দামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের জন্য ভারতীয় নাগরিক মহিম অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে কান্দিরপাড়স্থ টাউন হলে আসামী হাসানের সাথে অবস্থানকালে ডিবি পুলিশের নিকট গ্রেফতার হয়। জানা যায়,আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলপ্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ