1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

দাউদকান্দিতে চাকরির প্রলোভনে তরুণীকে ধর্ষণ: গ্রেফতার ৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মুন্নী(ছদ্ম) নামের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

দাউদকান্দি সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ ইকবাল জানান, ১৯ সেপ্টেম্বর সোমবার বিকাল সাড়ে ৫ টায় মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা’র সরকারি মোবাইল ফোনে একটি অজ্ঞাত ব্যক্তি ফোন দিয়ে বলেন অচেতন অবস্থায় এক কিশোরী ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে পশ্চিম হুগলিয়া ঝোপঝাড়ের পাশে অচেতন হয়ে পড়ে আছে।
এর প্রেক্ষিতে মডেল থানার অফিসার-ইন-চার্জ(ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা ও ইন্সপেক্টর (তদন্ত) মো.মাকসুদ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, এজহার নামীয় আসামী মিরাজুল ইসলাম মিরাজের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় মুন্নী নামের কিশোরীর। এর প্রেক্ষিতে ভুক্তভোগী মিরাজকে তাঁর জন্ম নিবন্ধন বয়স কম থাকার কথা জানালে। তা মিরাজ সংশোধন করে চাকরি দেওয়ার কথা বলে কিশোরীকে প্রলোভিত করে। এতে রাজি হয়ে সোমবার বিকালে মিরাজের সঙ্গে কিশোরী দেখা করতে আসলে মিরাজ ও তাঁর সহযোগীরা নির্জন স্থানে নিয়ে ৫ জন মিলে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে অচেতন অবস্থায় ফেলে যায় বলে জানা যায়। পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরও জানান,

পরে মডেল থানা পুলিশ রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৩ ধর্ষককে গ্রেফতার করেন।
গ্রেফতাররা হলেন—উপজেলার পশ্চিম হুগলিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মিরাজুল ইসলাম মিরাজ(১৯),একই গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে অপু(২৬) ও মৃত বারেক মিয়ার ছেলে মোখলেছ(২৫)।

অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা জানান- অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। ভিকটিমের বাবা বাদী হয়ে ৬ জনকে আসামী করে দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। আসামীদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করার হয়েছে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা