1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহর উপর হামলা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩৯ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে হামলার শিকার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু। শনিবার (১৭ সেপ্টেম্বর)বিকেলে মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকায় হামলার শিকার হন তিনি। এতে তার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। হামলায় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেনও আহত হয়েছেন বলে জানা গেছে। বরকত উল্লাহ ভুলু নোয়াখালী থেকে ঢাকায় ফিরছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু শনিবার বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তিনি মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকায় অবস্থিত মক্কা হোটেলে বিরতি দেন। স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মক্কা হোটেলে চা-নাস্তা খাওয়ার সময় হঠাৎ তাদের উপর হামলা চালানো হয়। এতে বরকত উল্লাহ ভুলু এবং শরীফ হোসেন আহত হন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা সারওয়ার জাহান দোলন জানান,নোয়াখোলী থেকে ঢাকা যাওয়ার পথে বিপুলাসার বাজারে একটি চা দোকানে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ হোসেনসহ চা খাচ্ছিলেন। এমন সময় দুবৃত্তরা তার উপর হামলা চালায়।
তিনি জানান,স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লায় নিয়ে আসা হচ্ছে।
হামলার বিষয়টি নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জানান,তিনি কোনোরকম ইনফরমেশন ছাড়াই স্থানীয় মক্কা নামক হোটেলে এক বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যানকে সাথে নিয়ে চা খাচ্ছিলেন। এসময় হামলা হয়েছে বলে শুনেছি। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়