1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

হবিগঞ্জে বিডি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ চার সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, সম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে উদ্বেগজনক ভাবে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটছে।
রোববার সাইকেলে বিশ্বভ্রমণকারী ও ভ্রমণকাহিনী লেখক রামনাথ বিশ্বাসের হবিগঞ্জের বাড়ি দখলের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক দল সাংবাদিক।
বর্বরোচিত এই হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা।
কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস এর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাগোরনী টিভির আশিককুর রহমান আশিক।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আর টিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া, রিপোর্টার ইউনিটির সাংগঠনিক সম্পাদক যুগান্তরের ব্যুরো চিফ আবুল খায়ের, বিডি নিউজ ও কালের কন্ঠর কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান, এস টিভির আনোয়ার হোসেন।
আরও উপস্থিত ছিলেন ফটো সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আলোকিত কুমিল্লার সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সুমন, দপ্তর সম্পাদক মেঘনা টিভির এইচ এম মহিউদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক জাগো কুমিল্লার অমিত মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ ইমরান।
ফটো সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী সদস্য সমকালের এনকে রিপন, দৈনিক বাংলার মাহফুজ নান্টু ও আমাদের কুমিল্লার মোঃ জহিরুল হক বাবু, দুর্নীতির সন্ধানের ম্যাক রানা।
চ্যানেল বাংলাদেশের মহিউদ্দিন মন্টি, বাংলাদেশ সমাচারের মোহাম্মদ সাফি, নব চেতনার ফজলুল হক জয়, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, চ্যানেল এস রাজিব সাহা, গনমুক্তির মহিউদ্দিন আকাশ, আমোদের মোহাম্মদ শরীফ, আজকের কুমিল্লার মো: উজ্জ্বল হোসেন বিল্লাল, মেঘনা টিভির ক্যামেরা পার্সন সাইফুলসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত