1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

কোয়ারেন্টিনে থাকা প্রবাসী নারীকে শ্লীলতাহানীর চেষ্টা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ১৫৬৩ বার দেখা হয়েছে

সিলেট নগরীর নুরহাজান গ্র্যান্ড আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্য প্রবাসী এক নারীর শ্লীলতাহানীর চেষ্টা করেছে ওই হোটেলেরই এক কর্মচারী। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে ওই নারীর ঘরে ঢুকে তার সঙ্গে ধস্তাধস্তি করে শ্লীলতাহানীর চেষ্টা করে শাহীন নামে ওই কর্মচারী। এ অভিযোগে তাকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সিলেট নগরীর দরগাহ গেটস্থ নুরহাজান গ্র্যান্ড আবাসিক হোটেলে যুক্তরাজ্য প্রবাসী নারীর শ্লীলতাহানীর চেষ্টা করে শাহীন। রাত সোয়া ১১টার দিকে শাহীন ওই নারীর দরজায় কড়া নাড়ে। প্রবাসী নারী দরজা খুলতেই শাহীন তার সঙ্গে শ্লীলতাহানীর জন্য ধস্তাধস্তি শুরু করে। এসময় ওই নারীর চিৎকারে আশপাশের কক্ষের লোকজন এগিয়ে এসে শাহীনের কাছ থেকে তাকে উদ্ধার করেন। পরে খবর দিলে পুলিশ এসে শাহীনকে আটক করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, ‘আমরা জেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেছি। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে জেলা প্রশাসন ব্যবস্থা নিতে পারে। শাহীনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।’

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ওই নারীসহ ৮৩ জন যাত্রী সিলেটে আসেন। এদের মধ্যে হোটেল নূরজাহানে ৬, হোটেল অনুরাগে ১১ জন, হোটেল হলিগেটে ১৭, হোটেল হলি সাইডে ৩, হোটেল স্টার প্যাসিফিকে এক, হোটেল লা রোজে ১৭, হোটেল লা ভিস্তায় ৮, হোটেল রেইন বো গেস্ট হাউজে ১০ ও রয়েল প্লামে ১০ জন প্রবাসীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার