1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ বজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ

স্বাধীনতার মাসে রেমিটেন্স এলো ১৯১ কোটি ডলার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৫৬৯ বার দেখা হয়েছে

করোনার মধ্যেও রেমিটেন্স পাঠানো অব্যাহত রেখেছেন প্রবাসীরা। স্বাধীনতার মাস মার্চে ১৯১ কোটি ডলার (১.৯১ বিলিয়ন) রেমিটেন্স পাঠিয়েছেন তারা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৫ টাকা ধরে) যার অংক ১৬ হাজার ২৯১ কোটি টাকা। যা আগের বছরের একই মাসের চেয়ে ৩৫ দশমিক ১০ শতাংশ বেশি। গত বছর মার্চে রেমিটেন্স এসেছিল ১২৭ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারের নগদ প্রণোদনা ও করোনায় বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণের কারণে অপ্রাতিষ্ঠানিক খাত থেকে বৈধ চ্যানেলে রেমিটেন্স বেশি এসেছে। এছাড়া মহামারিতে এক ধরনের অনিশ্চয়তার কারণে প্রবাসীরা জমানো টাকা দেশে পাঠিয়েছেন। এসব কারণে রেমিটেন্স প্রবাহ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের আট মাসে (জুলাই-মার্চে) দেশে রেমিটেন্স এসেছে ১ হাজার ৮৬০ কোটি ৩৮ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৫৮ হাজার কোটি টাকা)। রেমিটেন্সের প্রবাহ চাঙ্গা থাকায় ইতিবাচক অবস্থায় রয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সবশেষ ১৬ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ৪৩.০৯ বিলিয়ন বা চার হাজার ৩০৯ কোটি ডলারের বেশি রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে আরও দেখা যায়, মার্চে সরকারি পাঁচ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৪৪ কোটি ১৩ লাখ ডলার। ১৪৩ কোটি ১৭ লাখ ডলার রেমিটেন্স এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি ডলার। দুইটি বিশেষায়িত ব্যাংকের মধ্যে একটিতে এসেছে তিন কোটি ২৯ লাখ ডলার।

সর্বশেষ ২০১৯-২০ অর্থবছর শেষে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আহরণ।

এর আগে ২০১৮-১৯ অর্থবছরে দেশে রেমিটেন্স আহরণের রেকর্ড হয়। ওই সময় প্রবাসীরা ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন। তারও আগে অর্থাৎ ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল। ওই সময় রেমিটেন্স আসে ১ হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ডলার। ২০১৫-১৬ অর্থবছরে আসে ১ হাজার ৪৯৩ কোটি ১১ লাখ ডলার, ২০১৬-১৭ অর্থবছরে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর পরিমাণ ছিল ১ হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার। ২০১৭-১৮ অর্থবছরের রেমিটেন্স আসে ১ হাজার ৪৯৮ কোটি ডলার। যা তার আগের অর্থবছরের চেয়ে ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনদেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণবজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলেগ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতদেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ