1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুসিক নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ী হওয়ায় সংস্কৃতি কর্মীদের আনন্দ সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৪৫১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত বিজয়ী হওয়ায় গতকাল শনিবার দুপুরে কুমিল্লার শিল্পী, সংস্কৃতিকর্মীদের আয়োজনে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
এসময় এমপি বাহার বলেন, ৩১ বছর আগে যে পৌরসভার চেয়ারটি ছেড়ে দিয়ে এসেছিলাম; আজ সে চেয়ারটি রিফাতকে দিয়ে আবার দখলমুক্ত করেছি। এখন থেকে আমার পাশাপাশি রিফাতও কুমিল্লার মানুষের দায়িত্ব নিবে। আগে কুমিল্লা সংস্কৃতি কর্মী, শিল্পীদের পাশে ছিলাম আমি। এখন থেকে আমার পাশাপাশি রিফাতও শিল্পীদের দায়িত্ব নিবে। আগামীদিনগুলিতে কুমিল্লার সকল উন্নয়ন কর্মকাণ্ডে শিল্পীদের পাশে রাখতে চাই। আমাদের নতুন করে আরেকটি যাত্রা শুরু হলো।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত। এসময় জেলা পরিষদের প্রশাসক আবু তাহের, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, সাবেক কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, নারীনেত্রী পাপড়ী বসু, সংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম মজুমদার ফটিক, সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আতিকুল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু প্রমুখ। অনুষ্ঠানে কুমিল্লা সাংস্কৃতিক অঙ্গনের পরিচিতজন সহ কন্ঠ শিল্পী,নৃত্য শিল্পী, আবৃতি শিল্পি, থিয়েটার কর্মী, নাট্যকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল