1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

দূর্নীতিগ্রস্ত কর্মকর্তারা নির্বাচনকে বিতর্কিত করার মিশনে নেমেছিল : এমপি বাহার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৫৮৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, নতুন নির্বাচন কমিশনের অধীনে প্রথম নির্বাচন ‘কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন’ সফল সার্থকভাবে করতে সক্ষম হয়েছে। আমরা এ নির্বাচনকে অত্যন্ত ধৈর্য্যরে সাথে মোকাবেলা করেছি। এতে আপনাদের সন্তান কুমিল্লার বাহার আরেকটি ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশে। এ সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করতে কিছু অসাধু কর্মকর্তা বিশেষ মিশন নিয়ে নেমেছিল। তারা শুধু নির্বাচন কমিশনকে বিতর্কিত করার পাশাপাশি আন্তর্জাতিকভাবে প্রমাণ করাতে চেয়েছিল বাংলাদেশে সূষ্ঠু নির্বাচন হয় না। যারা এ কাজ করেছে তারা হয় স্বাধীনতা বিরোধী লোক নতুবা বিশাল টাকার বিনিময়ে এ কাজ করেছে। এসব অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নবাগত মেয়র-কাউন্সিলরদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় নবনির্বাচিত মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত, এমপি বাহারের সহধর্মনী নারী নেত্রী মেহেরুন্নেসা বাহার, নবনির্বাচিত মেয়র পত্নী অধ্যাপিকা ফারহানা হক শিল্পী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবদুলাহ আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, জাগ্রত মানবিকতার চেয়ারম্যান তাহসিন বাহার সূচনা ও বিভিন্ন ওয়ার্ড থেকে নব নির্বাচিত কাউন্সিলরগণ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এমপি বাহার বলেন যারা নির্বাচনকে বিতর্কিত করতে চেয়েছিল তাদের তদন্ত করতে হবে।
সাক্কু সাব অহেতুক অভিযোগে তিনটা চিঠি দিয়েছিল নির্বাচন কমিশনে। চক্রান্ত করে আমার নামে একটা আশালীন চিঠি ইস্যু করা হয়েছিল নির্বাচন কমিশন থেকে। তারা চক্রান্ত করে কুমিল্লা থেকে আমাকে ত্যাগ করাতে চেয়েছিল। যেন কুমিল্লায় নির্বাচেেনর পরিবেশ নষ্ট হয়। নির্বাচনে লাশ পড়ে। আমি যদি কুমিল্লায় না থাকতাম তাহলে লাশ পড়ত। আমি সকল কর্মীদের বলেছিলাম তারা ধৈর্য্য ধরে নির্বাচনে কাজ করে। আমরা ধৈর্য্য ধরার কারণে কোন অঘটন ঘটেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা