1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

তিতাসে ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে নিহত ব্যবসায়ী, আহত ৩

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৪৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার তিতাসে মাটি ভর্তি ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে এক বালু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় বেপরোয়া গতির ঘাতক ওই ট্রাকের ধাক্কায় দুর্ঘটনায় আরো ৩ যাত্রি গুরুতর আহতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে সাড়ে ১২টায় উপজেলার কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি এম এ করিম মুন্সীর বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক বেপারী (৬০) জেলার মুরাদনগরের জাহাপুর ইউনিয়নের বড়ইয়াকুড়ি গ্রামের নোয়াব আলীর ছেলে ও তিতাসের খানেবাড়ি এলাকার রাজ্জাক ট্রেডার্সের মালিক।
এদিকে একই ঘটনায় হারাইকান্দি গ্রামের মুখলেছের ছেলে অটোরিকশা চালক আক্তার হোসেনসহ (২২) আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কলাকান্দি বালুর মাঠ এলাকা থেকে ইট ভাটার জন্য মাটি বোঝাই করে নাম্বারবিহীন একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে যাওয়ার সময় রাস্তায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় যাত্রী রাজ্জাক বেপারী ও চালকসহ যাত্রীরা অটোরিকশাটি থেকে ছিটকে পড়ে যায়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রাজ্জাক বেপারীর মাথা থেতলে মগজ বেরিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অন্যরা ট্রাক্টরের ধাক্কা ও রাস্তায় পরে গিয়ে আহত হয়।আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
এ ব্যাপারে তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, খবর শুনে আমরা ঘটনাস্থালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা