1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

কুসিক ভোটের পরিবেশ নিয়ে অভিযোগ পাইনি: রিটার্নিং কর্মকর্তা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৫৫১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো অভিযোগ পাইনি, তবে কক্ষের সামনে ধীরগতি নিয়ে অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শায়েদুন্নবী চৌধুরী। আজ বুধবার রানীরদীঘির পাড় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শায়েদুন্নবী চৌধুরী বলেন, ‘সর্বশেষ পরিস্থিতি বলেন বা সার্বিক পরিস্থিতি বলেন, আমি তো মনে করি শান্তিপূর্ণ আছে। আমি পোলিং এজেন্টদের জিজ্ঞেস করেছি, ওনারাও আমাকে নিশ্চিত করেছেন সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। সব প্রার্থী কিন্তু এজেন্ট দেন নাই। কোনো কোনো মেয়র পদপ্রার্থী এজেন্ট দেননি। ভোটে ধীরগতির বিষয়ে শায়েদুন্নবী চৌধুরী বলেন, ‘একজন ভোটার তিনটা পদে ভোট দেন। প্রথম প্রথম একটু হয়তো চিন্তা করেন যে কীভাবে ভোট দেবেন। এর জন্য একটু ধীরগতি হতে পারে।’
কিছু ভোটার অভিযোগ করছেন তাঁদের আঙুলের ছাপ মিলছে না। এ প্রসঙ্গে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘অনেক সময় আঙুলের রেখার কারণে এমনটা হয়। এগুলো এক-আধটু হতে পারে। এর মধ্যেই আমরা চালিয়ে যাব। প্রিসাইডিং কর্মকর্তারা অবহিত আছেন, তাঁরা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’
বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি কমে যায়
ইভিএম ডিভাইস সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘ইভিএম সবগুলো ঠিকঠাক কাজ করছে এ রকম নয়। আমাদের মোবাইল কারিগরি টিম আছে, তারা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে। মেজর কোনো অভিযোগ আমরা পাইনি। একটু অনভ্যস্ততার কারণে এ রকম হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা