1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

বরুড়ায় ডোবা থেকে যুবকের লাঁশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৯৬৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়ায় মোঃ মোস্তফা (২৫) নামে এক যুবকের লাঁশ উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ।
মঙ্গলবার (৭ জুন) ভোরে উপজেলার চিতড্ডা ইউপি’র ওড্ডা (বটতলা) পশ্চিম অংশে ধানের মাঠের পাশে ডোবা থেকে লাঁশ উদ্ধার করা হয়।
মোস্তফা উপজেলার চিতড্ডা ইউপি’র ওড্ডা গ্রামের আবু তাহেরের ছেলে।
সে এক ছেলের জনক।সে পেশায় রাজমিস্ত্রি।

স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার রাতে দুই বন্ধুর সাথে পার্টি করার কথা বলে বাড়ি থেকে বের হয়।
পরিবারের লোকজন তাই বন্ধুদের সাথে আছে মনে করে রাতে খোঁজ নেয় নি।সকালে গ্রামের পশ্চিমে ফসলী মাঠের ডোবাতে কে বা কাহারা লাঁশ দেখে চিৎকার করলে গ্রামের মানুষ ছুটে এসে পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে চিতড্ডা ইউপি চেয়ারম্যান জাকারিয়া বলেন,আমাকে বিষয়টি থানা থেকে ওসি সাহেব জানিয়েছে।এসে দেখি ডোবাতে মোস্তফার লাঁশ পড়ে আছে”।

এ বিষয়ে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি।লাঁশ উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
ময়না তদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে “।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০