1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

দেবীদ্বারের সেবায় যৌবনের ১৫ বছর কাটিয়েছি- রাজী ফখরুল (এমপি)

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৯৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

যৌবনের ১৫  বছর কাটিয়েছি দেবীদ্বার বাসীর সেবায়,আমি আগামীতে এমপি- মন্ত্রী হই বা না হই, আমি এবং আমার পরিবার সবসময় দেবীদ্বার বাসীর পাশে থাকবো।
শুক্রবার সকাল ১০টায় মোঃ মিজানুর রহমান মাষ্টার’র সভাপতিত্বে দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ মোকামবাড়ী নুর হাফিজিয়া মাদ্রাসা, বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা ৪ (দেবীদ্বার)’র সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি ওই বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ, জেলা আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল চৌধুরী,  ফতেহাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলী হায়দার মোহাম্মদ হেলাল মুন্সী, ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার এমন এ সালাম, ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মফিজুল ইসলাম, অত্র মাদ্রাসা কমিটির সভাপতি মাকসুদ রহমান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আবু কাউছার অনিক, মোঃ দেলোয়ার হোসেন সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ভিপি বাবুল হোসেন রাজু, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক মো.সাদ্দাম হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ ছিদ্দিকুর রহমান এবং মানপত্র পাঠ করেন নুরানী বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মাওলানা জাকির হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিঠু।

পরে কংক্রিটের ঢালাই ঢেলে হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন করে এমপি রাজী মোহাম্মদ ফখরুল ও তার সহধর্মিনী ব্যাংকার শামান্তা রাজী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়