1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

শতবর্ষী বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেলেন ছেলে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৫৭১ বার দেখা হয়েছে

শতবর্ষী অসুস্থ হালিমা খাতুনকে রাস্তায় ফেলে যায় ছেলে। পরে প্রতিবেশীরা ৯৯৯ নম্বরে কল করে জানালে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রোববার (২৮ মার্চ) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের দামোদারপুর সৌলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক যুগ আগে স্বামী রজ্জব আলীকে হারিয়েছেন বৃদ্ধা হালিমা খাতুন। নিজের গর্ভে কোনো সন্তান না থাকলেও রজ্জব আলীর আগের ঘরের দুই ছেলে-মেয়েকে বড় করেন। নিজের নামে থাকা সম্পত্তি তাদের নামে লিখে দেন বৃদ্ধা হালিমা। কিন্তু শেষ বয়সে ঘরছাড়া করতে ছেলে আতিয়ার রহমান তাকে রাস্তায় ফেলে যায়।

বিষয়টি ৯৯৯ নম্বরে ফোন করে তার এক প্রতিবেশী জানালে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বৃদ্ধাকে রাস্তা থেকে তুলে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ছেলে আতিয়ার রহমানকে আটক করা হয়।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম হালিমা খাতুনের ছেলে আতিয়ার রহমানকে শেষবারের মতো সতর্ক করে হালিমা খাতুনকে ছেলের হাতে তুলে দেন।

এদিকে খবর পেয়ে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক বৃদ্ধা হালিমা খাতুনকে নগদ অর্থ সহায়তা দেন। তাকে একটি সরকারি ঘর করে দেয়ার আশ্বাস দেন তিনি। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম দুই বস্তা শুকনো খাবার ও তাকে বয়স্কভাতার কার্ড করে দেয়ার আশ্বাস দেন।

ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃদ্ধা মাকে একটি হুইল চেয়ার দেয়া হয়েছে। হালিমা খাতুন যতদিন বেঁচে থাকবেন, ততদিন ৩ নম্বর সিংড়া ইউপি চেয়ারম্যান প্রতি মাসে তাকে ২০ কেজি করে চাল দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা