1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

হরতাল বাড়ানোর খবর সত্য নয়: হেফাজতে ইসলাম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৬৩২ বার দেখা হয়েছে

হেফাজতে ইসলামের হরতাল বাড়ানোর যে খবর ছড়িয়েছে, তা সত্য নয় বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা মো. ফয়সাল।

রোববার (২৮ মার্চ) বিকেলে এ কথা জানিয়ে তিনি বলেন, হরতাল বাড়ানোর খবরটি ‘গুজব’ এবং ‘সম্পূর্ণ ভুয়া’।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরুদ্ধে হেফাজতকর্মীদের গত শুক্রবারের (২৬ মার্চ) বিক্ষোভে পুলিশ ও সরকারদলীয় লোকজনের হামলার অভিযোগ তুলে এর প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে হেফাজত।

কিন্তু এ হরতালের সময় শেষ হতে না হতেই দুপুরে খবর ছড়িয়ে পড়ে, হেফাজতের হরতাল আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে।

খবরটিকে সত্য নয় উল্লেখ করে মাওলানা মো. ফয়সাল বলেন, ‘রোববার হেফাজতের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে। আগামীকাল যেহেতু পবিত্র শবে বরাত, সেহেতু আপাতত হরতালের সময়সীমা বাড়ানো হয়নি। এমনকি বাড়ানোর কোনো পরিকল্পনাও নেই আমাদের।’

শুক্রবারের ওই বিক্ষোভে হেফাজতের নেতাকর্মীসহ বেশ ক’জনের প্রাণহানি হয়েছে। ওই ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় অনুষ্ঠিত বিক্ষোভে আরও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এমনকি রোববারের হরতাল কর্মসূচি পালনকালেও প্রাণহানি ঘটেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা