1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

বিনা উসকানিতে গুলি চালিয়েছে পুলিশ: বাবুনগরী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ১১৯৩ বার দেখা হয়েছে

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, গত শুক্রবার বিনা উসকানিতে পুলিশ মাদ্রাসা শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে। তাই এ ঘটনার দায়িত্ব পুলিশ প্রশাসনকে নিতে হবে। অবিলম্বে হাটহাজারী থানার ওসিকে প্রত্যাহার করতে হবে।

রোববার (২৮ মার্চ) বেলা ৩টায় চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ত্রিবেণী মোড়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আহত ২০ নেতাকর্মীর সুচিকিৎসার নিশ্চিয়তা ও ব্যবস্থা সরকারকেই নিতে হবে।

তিনি বলেন, তৌহিদী জনতার অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। হরতালে অংশগ্রহণকারীদের মোবারকবাদ জানাই। প্রশাসনকে বলবে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কেউ উসকানিমূলক কাজ করবেন না। হরতাল শেষে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ব্যারিকেড তুলে দেয়া হবে। ছাত্রদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

হরতাল শেষে হেফাজতের শুরা কমিটির সঙ্গে আলাপ করে পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলেও জানান জুনায়েদ বাবুনগরী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে বিক্ষোভে চারজন নিহতের ঘটনায় রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার