1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

হেফাজতের সংবাদ সম্মেলন দুপুরে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৬০৬ বার দেখা হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারাদেশে হেফাজতের আন্দোলনরতদের ওপর হামলা ও নিহতের ঘটনার প্রতিবাদে ডাকা হরতাল হরতালের অবস্থা নিয়ে রোববার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর খিলগাঁওতে সংবাদ সম্মেলন করবে হেফাজতে ইসলাম।

হেফাজতের সহপ্রচার সম্পাদক আতাউল্লাহ আমিনী এ তথ্য জানান।

আতাউল্লাহ আমিনী বলেন, সংবাদ সম্মেলনে হরতালসহ সার্বিক বিষয়ে হেফাজতের বক্তব্য এবং অবস্থান তুলে ধরা হবে।

হেফাজতের ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এখন পর্যন্ত হরতালকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতালের সমর্থনে শনিবার (২৭ মার্চ) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।

হেফাজতের ডাকা হরতালে রাজধানীর কোনও এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে আবার কোথাও কঠোর হরতাল পালিত হচ্ছে। তবে বেশিরভাগ এলাকায় যানবাহন স্বাভাবিক থাকলেও রাস্তায় ব্যক্তিগত ও গণপরিবহণ সংখ্যা তুলনামূলক কম।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় রোববার (২৮ মার্চ) হরতালকে কেন্দ্র করে ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের কমপক্ষে ৪০ টি স্পটে টায়ার জ্বালিয়ে সড়কে ব্যারিকেড দেয়া হয়।

হরতালের সমর্থনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। তারা সড়কের কয়েকটি স্থানে টায়ার, গাছের গুঁড়ি জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এখানে হেফাজতের দুই কর্মী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া নরসিংদী সদরের জেলখানার মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন হেফাজত নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা