1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : চলছে দফায় দফায় সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৭৪১ বার দেখা হয়েছে

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে হরতাল পালন করছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকা চট্টগ্রামের সাইনবোর্ড এলাকায় গিয়ে দেখা যায় সড়ক অবরোধ করে রেখেছে কয়েক শ’ হেফাজতের কর্মী। পরে পুলিশ, র্যা ব ও বিজিবির কয়েকটি ইউনিট এসে সড়ক থেকে হেফাজত কর্মীদের সরিয়ে দেয়। ফলে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের যান চলাচল কিছুক্ষণের জন্য স্বাভাবিক হয়।

এ সময় সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের গাড়ি বহর কুমিল্লার দিকে যেতে দেখা যায়। কিন্তু সাইনবোর্ড থেকে মাত্র ১ কিলোমিটার সামনে মিজমিজি সাহেব পাড়া এলাকার সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ফেলে হেফাজত কর্মীরা। ফলে আবারো পুরো রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়। এই নিউজ লেখা পর্যন্ত সরজমিনে দেখা যায় সাইনবোর্ড থেকে চিটাগাংরোড পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০০ মিটার পর পর কয়েক শ’ হেফাজত নেতাকর্মীকে অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।

এ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে পুলিশ হেফাজতে ইসলামের নেতাকর্মীদের লক্ষ্য করে ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়লে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এখনো পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে।

উল্লেখ্য, মোদিবিরোধী আন্দোলনে পুলিশের গুলি ও সরকারদলীয় নেতাকর্মীর হামলায় নিহত নেতাকর্মীর হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলামী এ সকাল সন্ধ্যা হরতালের আহ্বান করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়