1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ বজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ

করোনায় আক্রান্ত এমপি সুলতান মনসুর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৫৬২ বার দেখা হয়েছে

করোনাভাইরাসে সংক্রান্ত হয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। তিনি রাজধানী ঢাকাস্থ বাসায় আইসোলেশনে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুলতান মনসুরের বিশ্বস্ত আওয়ামী লীগ নেতা নবাব আলী ওয়াজেদ খান বাবু।

নবাব আলী ওয়াজেদ খান বাবু জানিয়েছেন, সাংসদ সুলতান মনসুরের কয়েক দিন ধরে মাথাব্যথা ছিলো। ঢাকার একটি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করালে ফলাফল ‘পজিটিভ’ আসে। এরপর থেকে তিনি বাসাতেই আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। সুস্থতার জন্য দেশবাসীর দোয়া-আশীর্বাদ চেয়েছেন সুলতান মনসুর।

এদিকে সুলতান মোহাম্মদ মনসুর আহমদের রোগমুক্তি কামনায় রবিরবাজার মসজিদসহ কুলাউড়ার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

সুলতান মোহাম্মদ মনসুর আহমদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সহ-সভাপতি ছিলেন। এক-এগারোর পর থেকে দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনদেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণবজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলেগ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতদেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ