1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

হবিগঞ্জে ছাত্রদল-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, আটক ৭

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৫০৩ বার দেখা হয়েছে

হবিগঞ্জে ছাত্রদল-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, আটক ৭

  

পিএনএস ডেস্ক : হবিগঞ্জে ছাত্রদলের নেতাকর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরের এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে এ সময় কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ।

পুলিশ ঘটনাস্থল থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিকে গউছের ছেলে, ছোট ভাই, ভাতিজাসহ ৫/৭জনকে আটক করেছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষ দর্শীরা জানান, বেলা ১টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ও শুক্রবার হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় ৫জন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের করে।

এ সময় পুলিশ তাদের বাধা দিতে এগিয়ে এলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীদের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা যায়।

পুলিশও পাল্টা ইটপাটকেল ছুড়ে। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার গ্যাসের সেল ছোঁড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫/৭জনকে আটক করে।

এ সময় পুলিশকে সহযোগিতা করতে বিজিবির সদস্য ও সাদা পোশাকে র্যাব সদস্যদের ঘটনাস্থলে দেখা গেছে।

জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জিকে গউছ জানান, শনিবার বিএনপির কোনো কর্মসূচি ছিল না। ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে তার ভাই জিকে গাফ্ফারকে পুলিশ আটক করে।

তিনি দাবি করেন, জিকে গাফ্ফার রাজনীতির সঙ্গে জড়িত নন। এ সময় তার ছেলে ব্যারিস্টার প্রীতম ও ভাতিজা রাফিদ আটকের কারণ জানতে চাইলে পুলিশ তাদেরকেও আটক করে থানায় নিয়ে যায়। প্রায় ৪০ মিনিট ওই এলাকায় সংঘর্ষ চলে। পরে ছাত্রদলের নেতাকর্মীরা সরে গেলে ছাত্রলীগের কর্মীরা সেখানে মিছিল বের করে।

এ ব্যাপারে হবিগঞ্জ থানার ওসির মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক