1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

১৫ বছর পর ফাইনালে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৫৩৩ বার দেখা হয়েছে

এক ম্যাচ হাতে রেখেই ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠল বাংলাদেশ। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপাল সফরকারী কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে।

এই ড্রয়ে বাংলাদেশের তিন পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত হয়েছে। দুই ম্যাচ শেষে কিরগিজস্তান এক পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে টিকে রইল।

২৭ মার্চ বাংলাদেশ নেপালকে ২ গোলের ব্যবধানে হারাতে পারলে ২৯ মার্চ কিরগিজস্তান বাংলাদেশ ফাইনাল হবে। আর নেপাল বাংলাদেশের সঙ্গে এক পয়েন্ট পেলেই কিরগিজস্তানের বিদায় হবে। তখন ফাইনাল হবে স্বাগতিক নেপাল ও বাংলাদেশের মধ্যে।

২০০৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে দেশের বাইরে ফাইনালে উঠল। জাতীয় ফুটবল দল সর্বশেষ ফাইনাল খেলেছে ২০১৫ সালে ঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপে। ২০১০ সালে শ্রীলঙ্কায় বিচ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। মূল ধারার ফুটবলে সিনিয়র জাতীয় দল ফাইনাল খেলবে ১৫ বছর পর।

স্বাগতিক নেপালের বিপক্ষে অন্য এক কিরগিজস্তানকে দেখা গেছে আজ (বৃহস্পতিবার)। দশরথের হাজার ছয়েক দর্শকের সামনে কিরগিজরা বুক চিতিয়ে খেলেছে। বাল গোপাল মহারজনের দল বল পজেশন আক্রমণে এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোল করতে ব্যর্থ হয়।

৬৭ মিনিটে কিরগিজস্তানের অধিনায়ক ডিফেন্ডার তাশিয়েব দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচের বাকি সময় প্রতিপক্ষের দশ জনের বিরুদ্ধেও গোল করতে পারেনি স্বাগতিকরা। উল্টো নেপাল গোলরক্ষক কিরণ লিম্বু ৭৩ মিনিটে গোললাইন সেভ করে দলকে রক্ষা করেন। ম্যাচের শেষ দিকে নেপাল অনেক আক্রমণ করলেও কিরগিজ গোলরক্ষক আরতেমকে পরাস্ত করতে পারেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা