1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

তিতাসে মেয়ের বাড়িতে বেড়াতে এসে মায়ের ধর্ষণের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৭ বার দেখা হয়েছে
 মোঃ জুয়েল রানা (তিতাস-কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার তিতাসে মেয়ের বাড়িতে বেড়াতে এসে মা ধর্ষণ শিকার হয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর স্বামী ধনু মিয়া বাদী হয়ে তিতাস থানায় মহাসিন নামে একজনের বিরুদ্ধে লিখিত ধর্ষণের অভিযোগ করেছেন বলে জানা যায়। ওই ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলার রাজাপুর গ্রামের জালাল উদ্দিনের বাড়িতে। বাদী ধনু মিয়া (৬৫) বলেন, আমার প্রথম স্ত্রী রোশন আরা (৫০) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিন চার বছর আগে মারা যায়। আমার দুই ছেলে দুই মেয়ে আমার চিন্তা করে আমাকে সেবা করার জন্য এক বছর আগে আমাদের পাশের গ্রাম মজিদপুরের হোসেন মিয়ার বোবা মেয়েকে বিয়ে করায়। আমরা সুখে শান্তিতে আছি। গত ১৫ দিন পূর্বে আমার বড় মেয়ে ফাতেমা তার স্বামীর বাড়ি রাজাপুর গ্রামে ঘরের কাজ ধরলে আমার স্ত্রীকে নেয় মেয়েকে সহযোগিতা করার জন্য। গত মঙ্গলবার সকালে আমার মেয়ে ফাতেমা ও মেয়ের জামাই জালাল কোনো কাজে অন্য কোথাও গেলে এই ফাকে রাজাপুর গ্রামের মৃত ছোবহানের ছেলে মহসিন (৫০) জোর পূর্বক আমার বোবা স্ত্রীকে মাটিতে ফেলে ধর্ষণ করতেছে এমন সময় আমার মেয়ে ফাতেমা এসে দেখে সাথে সাথে মোবাইল দিয়ে ছবি তুলে ফেলে এবং মহাসিন পালিয়ে যায়। এবিষয়ে জানতে মহাসিন মিয়ার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার মোবাইল নাম্বারে ফোন করলে তিনি বলেন, ধনুর মেয়ের জামাই জালালের সাথে আমার বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছে, আমি আমার জায়গায় সিমানায় খুটা কুপতে গেলে আমাকে জালালের স্ত্রী ফাতেমা ধাক্কা দিয়ে তার মায়ের উপর ফেলে দেয়। এর বেশী কিছু আমি জানিনা। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ঘটনাটি এক সপ্তাহ আগের তবে এঘটনায় বাকপ্রতিবন্ধীর স্বামী মো.ধনু মিয়া বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা