1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দীর্ঘ লাইনে দাড়িয়ে চৌদ্দগ্রামে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬২ বার দেখা হয়েছে
 মনোয়ার হোসেন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কোভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভাসহ ছয়টি ইউনিয়নে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত প্রথম ডোজ টিকাগ্রহণকারীদেরকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন কেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম শাহিন, পৌর সচিব হারুনুর রশিদ প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার কাশিনগর, উজিরপুর, কালিকাপুর, শ্রীপুর, শুভপুর, ঘোলপাশা ইউনিয়ন ও চৌদ্দগ্রাম পৌরসভায় টিকাদান কর্মসূচি চলছে। দ্বিতীয় ডোজ টিকা নিতে সকাল থেকে ইউনিয়ন ও পৌরসভার কেন্দ্রগুলোর বাহিরে ছিলো মানুষের দীর্ঘ লাইন। কোনো রকম ভোগান্তি না থাকলেও দীর্ঘ লাইনের কারণে টিকা নিতে সাধারণ মানুষকে অপেক্ষা করতে হচ্ছে। টিকা পেতে ভোর পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। এসময় কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, কালিকাপুর ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালার মজুমদার, শুভপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার ও ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদ স্ব-স্ব ইউনিয়ন পরিষদ টিকা কেন্দ্র পরিদর্শন করেন। টিকা নিতে আসা জাহাঙ্গীর আলম, আব্দুল হালিম ও আমেনা বেগম জানান, ‘প্রথম ডোজ টিকা নিতে ভোগান্তি পোহাতে হলেও আজ দ্বিতীয় ডোজ নিতে কষ্ট হয়নি। তবে দীর্ঘ লাইনের কারণে টিকা পেতে কিছুটা সময় লেগেছে’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত