1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল প্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

মুরাদনগরে গ্যাসের লাইনের পাইপ থেকে অগ্নিকান্ডে ৫ জন আহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৬৮ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে রাস্তার গ্যাসের লাইনের পাইপ ফেটে সৃষ্ট অগ্নিকান্ডে ৫ জন পুড়ে গুরুত্বর আহত হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেল পৌণে ৩ টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের কোম্পানিগঞ্জ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় একটি সিনজি চালিত অটোরিক্সা পুড়ে যায়।
খবর পেয়ে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের কোম্পানিগঞ্জ বাজারের দুই দিকে প্রায় ১০ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পরতে হয় যাত্রীদের।
আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। তাদের মধ্যে সিএনজি চালক ও ৩ জন সিএনজি অটোরিকসার যাত্রীসহ একজন আবুল খায়ের নামের পথচারি।
কোম্পানিগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানায়, বেশ কয়েকদিন আগে এ বাজারে অবৈধ স্থাপনা অপসারণ করে প্রশাসন। অবৈধ স্থাপনার কিছু কিছু অংশ পড়েছিল। আজ ভেকু দিয়ে অবশিষ্ট অংশ পরিস্কার করার সময় মাটির নিচে থাকা গ্যাসের পাইপ ফেটে যায়। এমন সময় ফাটা অংশের সামনে একটি সিএনজিচালক অটোরিকসা এসে থামে। ধারণা করা হচ্ছে সিএনজি অটোরিকসা বা কোন পথচারির ফেলে দেওয়া জ্বলন্ত সিগারেট ওই ফাটা পাইপের কাছে পড়েছে । এভাবে আগুনের সূত্রপাত হয। এ সময় সিএনজি চালক ও তার ৩ যাত্রীর শরীর পুড়ে যায়। এ সময় পাশে থাকা একজন পথচারিও ঝলসে যায়। সিএনজি চালিত অটোরিকসাটি পুড়ে যায়।
মুরাদনগর ফায়ার সার্ভিসের সাব অফিসার আঃ রব জানান, সিএনজি থেকে অথবা গ্যাসের পাইপ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রায় আড়াই ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলপ্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ