1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

দাউদকান্দিতে ছিনতাই ও ডাকাতিরোধে পুলিশের জনসচেতনতামূলক প্রচারণা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৩৮ বার দেখা হয়েছে
 লিটন সরকার বাদল ( দাউদকান্দি-কুমিল্লা)প্রতিনিধি:
দিন শেষে রাত নামলেই মহাসড়ক যেনো হয়ে ওঠে ডাকাত আর ছিনতাইকারীদের রাজত্ব। এসব ছিনতাই ও ডাকাতদলের সদস্যদের পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করলেও মহাসড়কে থামছে না তাঁদের দৌরাত্ম্য। জামিনে বের হয়ে আবার যেই সেই,আগের রুপে ফিরে যায় ডাকাতদল। তবে মহাসড়কে এবার চুরি,ছিনতাই ও ডাকাতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। বুধবার ১ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি, চান্দিনা সার্কেল সহকারি পুলিশ সপার( এএসপি) মো. জুয়েল রানার নেতৃত্বে দাউদকান্দি মডেল মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ এই জনসচেতনতামূলক প্রচারে অংশ নেয়। এতে পুলিশের পক্ষ থেকে যাত্রীদের শতর্কতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়। এর মধ্য বিভিন্ন শতর্কবাণী দিয়ে সাঁটানো হয় ফেস্টুন। চলন্ত পথে বাস,মাইক্রোবাস ও প্রাইভেটকারের যাত্রীদের মাঝে বিতরণ করা হয় লিফলেট। মহাসড়কে চুরি চক্র, ছিনতাইকারী ও ডাকাতদের উপদ্রব ঠেকাতে বিশেষ উদ্যোগ নিয়েছে পুলিশ। সড়কে টহলের পাশাপাশি আবাসিক এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি চান্দিনা সার্কেল এএসপি মোঃ জুয়েল রানাা। এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মো.নজরুল ইসলাম,পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিউল আলম, সেকেন্ড অফিসার এসআই নাসির উদ্দিন, এসআই গোলাম আজম,নিরাপদ সড়ক চাই নিসচা’র কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন সরকার বাদল, মোঃ আলমগীর হোসেনসহ আরও অনেক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা