1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

মুরাদনগরে করোনার সেবা কার্যের স্বীকৃতি স্বরূপ এমপি’র পক্ষ থেকে ৯জনকে সন্মাননা ও পুরস্কার প্রদান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৫৪২ বার দেখা হয়েছে

মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি:
মুরাদনগরে করোনার চরম দূর্ভোগের সময়ে করোনায় আক্রান্তদের বিশেষ সেবা কার্য দিয়ে মানবতার আলোকে তাদের পাশে ছিলেন উপজেলার পরিবার পরিকল্পনা ও স্বাস্থ বিভাগের মাঠ পর্যায়ের বাছাইকৃত এ রকম ৯জনকে কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন তার ব্যাক্তিগত তহবিল হতে প্রত্যেককে চার হাজার টাকা করে পুরস্কার ও সন্মাননা সনদ প্রদান করা হয়।
রোববার দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসাবে আলহাজ্ব ইউসুফ আবদুল্লা হারুন এমপি এ পুরস্কার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, মুরাদনগর থানার ওসি মো: সাদেকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: নাজমুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। পুরস্কার ও সন্মাননা প্রাপ্তরা হলেন উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: ফরহাদ মোস্তফা, আকবপুর ইউনিয়নের পরিবার কল্যান সহকারী শায়েস্তা বেগম, ধামঘর ইউনিয়নের পরিবার কল্যান পরিদর্শিকা লাভলী আক্তার,সুরানন্দী কমিউনিটি কিøনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মো: জসীম উদ্দিন, ছালিয়াকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী মাসুমা খাতুন, শ্রীকাইল ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক কৃষ্ণপদ দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক বিনয় কৃষ্ণ দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ষ্টাফ নার্স ফারজানা আক্তার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ফারহান ইমতিয়াজ।
এ বিষয়ে এমপি ইউসুফ আবদুল্লা হারুন এফসিএ বলেন করোনা কালীন সময়ে তাদের সেবা কার্যক্রম ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষেই উৎসাহ ব্যাঞ্জক তাদেরকে পুরস্কার ও সন্মাননা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়