1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

দেবীদ্বারে বিকাশ এজেন্ট দোকান থেকে ৩লক্ষ টাকা চুরি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৫১৯ বার দেখা হয়েছে
(দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি :
কুমিল্লার দেবীদ্বারে বিকাশ এজেন্ট ও মোবাইল সার্ভিসিংয়ের দোকানে চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার সকাল সাড়ে ৯ টায় দেবীদ্বার নিউমার্কেটের ইয়াসিন টেলিকমে ওই ঘটনা ঘটে।
চুরি হওয়ার বিষয়ে জানতে চাইলে ইয়াসিন টেলিকম’র স্বত্বাধিকারী মোঃ নুরুন্নবী জানান, প্রতিদিনের মতো সকাল সাড়ে ৮ টায় দোকান খুলে বসি। ৯ টার সময় একজন গ্রাহক এসে মোবাইল কার্ড নিয়ে যায় এবং সে ওই সময় বলেন, আমার দোকানের দরজায় মানুষের মল লেগে আছে। আমি তাকিয়ে তাই দেখলাম, তবে দোকান খোলার সময় এই মল চোখে পড়েনি। তাৎক্ষণিক আমি মল পরিষ্কার করার জন্য পাশের মাছের আরৎ থেকে পানি আনতে যাই, কয়েক মিনিট ব্যবধানে আরেকজন কাস্টমার আসেন বিকাশ থেকে টাকা উঠানোর জন্য। আমি টাকা ট্রান্সফার করে উনাকে টাকা দিতে ড্রয়ারে হাত দিয়ে দেখি ড্রয়ারের তালা ভাঙ্গা এবং সকালে এসে ড্রয়ারে রাখা প্রায় তিন লক্ষ টাকার একটি টাকাও নেই। এটুকু সময়ের ব্যবধানে আমাকে পথে বসিয়ে দিয়ে গেল।
এ ব্যপারে থানায় কোন অভিযোগ করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, থানায় লিখিত অভিযোগ করার পর দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল নামে এক পুলিশ কর্মকর্তা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। তিনি বলেছেন ঘটনাটি তদন্ত করে দেখবেন।
বিকেলে রিপোর্ট লিখা পর্যন্ত এ বিষয়ে দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, মোবাইল দোকানে চুরি হওয়ার ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি। তবে আমরা ঘটনাটি শুনে তাৎক্ষণিক একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠাই। তিনি বিষয়টি তদন্ত করে দেখছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা