1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

চৌদ্দগ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৫ টি গরুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৫৬৩ বার দেখা হয়েছে
চৌদ্দগ্রাম,প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কৃষকের পাঁচটি গরুর মৃত্যু হয়েছে।  সোমবার (২৬ জুলাই) সকাল ৯.৩০ টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, সোমবার সকালে বিজয়পুর গ্রামের মৃত: সৈয়দ আলীর ছেলে মো: ফরিদ মজুমদার (৬০) গরুগুলোকে নিয়ে বাড়ীর পাশে নীলক্ষি জলায় ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছিলেন। স্থানীয় নোয়াবাজার-বিজয়পুর গ্রামের নতুন রাস্তার পাশে পল্লী বিদ্যুতের খুঁটির তার নিচের দিকে ঝুলে থাকে, হঠাৎ করে বৈদ্যুতিক তারের সাথে পেঁচিয়ে ঘটনাস্থলেই ওই পাঁচটি গরু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। পাঁচটি গরুর আনুমানিক দাম প্রায় ৪ লাখ টাকা।
গরুর মালিক মো: ফরিদ মজুমদার বলেন, গরুগুলো সামনে ছিল আমি পেছন পেছন যাচ্ছিলাম। আমি কিছু  বুঝে উঠার আগেই পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারের সাথে পৃষ্ট হয়ে পাঁচটি গরু মারা যায়। আমার আর কোন সম্পদ নেই, আমার সব কিছু শেষ। সরকারি ভাবে কোন অনুদান দিলে আমি উপকৃত হবো।
কলিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার জানান, রাস্তার পাশে পল্লী বিদ্যুতের খুঁটির তার মেরামতের সময় সঠিক ভাবে মেরামত না করায় ঝুলে থাকা তারে পৃষ্ট হয়ে পাঁচটি গরু মারা যায়। এখানে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলা আছে বলে তিনি জানান।
মিয়া বাজার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম আহাম্মদ মশিউল আলম জানান, মিয়াবাজার  ফিডারের আওতায় বিজয়পুর এলাকায়
“বিজয়পুর-নীলক্ষি কৃষক সমবায় সমিতি” এর পরিচালিত একটি গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগের তার ওভার লোডের কারনে ক্রসআর্ম থেকে তার ঝুলে যায়। ঝুলে থাকা তারে পৃষ্ট হয়ে পাঁচটি গরু মারা যায়। এটা নিছক একটি দুর্ঘটনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা