1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল প্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

কুমিল্লায় আনসার সদস্য তার স্ত্রীকে পিটিয়ে করলো হত্যা 

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৫৪২ বার দেখা হয়েছে
(কুমিল্লা)প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচংয়ে আনসার সদস্য তার  স্ত্রীকে বাঁশের খুটি দিয়ে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।
ওই ঘটনাটি ঘটে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর উত্তর পাড়া গ্রামের আবদুল আওয়াল মাষ্টারের বাড়ীতে। ঘাতক ওই গ্রামের মৃত আবুল হাসেম’র ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)।
সোমবার সকালে বুড়িচং থানা পুলিশ আনসার সদস্যর ঘর থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেন। ওই ঘটনায় ঘাতক স্বামী জাহাঙ্গীর আলম(৪৫) কে আটক করেছে থানা পুলিশ।
নিহতের স্বজন নাসরিন সুলতানা ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সাদকপুর গ্রামের  মৃত আবুল হাসেমের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) এর সাথে উপজেলার খাড়াতাইয়া গ্রামের ছাফর আলীর মেয়ে শাহিনুর আক্তারের বিয়ে হয়। তাঁদের দুটি ছেলে রয়েছে। বড় ছেলে রবিউল একাদশ শ্রেণিতে ও ছোট ছেলে সাবিক ৯ম শ্রেণির ছাত্র।
জাহাঙ্গীর জেলার বরুড়া উপজেলায় আনসার ব্যাটালিয়ানে কর্মরত আছে। ঈদের পরদিন বৃহস্পতিবার রাতে ছুটিতে সে বাড়ীতে আসে। রোববার ভোর ৩ টায় তার ঘরে সুরচিৎকার ও মারধরের ঘটনা শুনে বাড়ীর লোকজন ছুটে আসে এবং তারা বাইরে থেকে দরজা খুলতে ধাক্কাধাক্কি করলে দরজা ভিতর থেকে বন্ধ করে স্বামী জাহাঙ্গীর নিজেই থানা পুলিশকে খবর দিতে বলে।
খবর পেয়ে বুড়িচং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে আসলে জাহাঙ্গীর ঘরের দরজা খুলে দেয়।
বুড়িচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম জানান,খবর পেয়ে ভোর ৬ টায় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি দেখে আনসার সদস্য ঘরের দরজা খুলে দেয়। এসময় বিছানার উপর থেকে তাঁর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আনসার সদস্য জাহাঙ্গীরকে আটক করা হয়। ঘটনার বিবরণ জানার জন্য তাঁর দুই ছেলেকে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী পূর্বক ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলপ্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ