1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ

দেবীদ্বারে ঘর উপহার পেয়ে আনন্দে অশ্রুসিক্ত ছাত্রলীগ নেতা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৬০২ বার দেখা হয়েছে
দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি//
দেবীদ্বারে ডাঃ ফেরদৌস খন্দকারের ঘর উপহার পেয়ে আনন্দে অশ্রুসিক্ত হলেন এক অসহায় ছাত্রলীগ নেতা।
মঙ্গলবার দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের কৃষক মোঃ জাহাঙ্গীর আলমের পুত্র ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক নয়ন মিয়ার পৈত্রিক এক খন্ড  ‍ভূমিতে টিনের তৈরী নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করার সময় আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন নয়ন। আবাসনের নতুন ঠিকানা পেয়ে আনন্দিত পরিবারের সবাই।
নয়ন মিয়া বলেন, পারিবারিক অসচ্ছলতার কারনে ছোটবেলা থেকেই কষ্টের মধ্যে দিনাতিপাত করতে হয় আমার। ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায়ই রং-তুলি হাতে নিয়ে রং মস্ত্রির কাজ শুরু করি। রং এর আচড়ে অন্যের দালান রাঙ্গীয়েতুলে লেখা পড়ার খরচের পাশাপাশি দির্ঘ ১২বছর ধরে পরিবারের ভরন-পোষণেও সহায়তা করে আসছি। আজ আমি উচ্চমাধ্যমিক পাশ করেছি।
বিগত প্রায় দুই বছরেরও অধিক সময় ধরে আমেরিকা প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকারের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে সম্পৃক্ত থেকে মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ পেয়েছি। নিজের পারিবারিক অসহায়ত্বের কথা কখনো ডাঃ ফেরদৌস খন্দকারকে বুঝতে দেইনি। এক ছাত্রলীগ নেতা আমার পারিবারিক বিষয়টি ডাঃ ফেরদৌস খন্দকারের নিকট অবগত করলে তিনি তাৎক্ষনিক এ ব্যবস্থা গ্রহন করেন।
পৈত্রিক ভিটিতে ঘর না থাকায় পার্শ্ববর্তী ওয়াহেদপুর গ্রামে মামার বাড়িতে আশ্রিত ছিলাম। আজ ডাঃ ফেরদৌস খন্দকারের সহায়তায় নতুন আবাসনে ঠাই পেয়েছি, পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে নতুন ঠিকানায় ঈদ আনন্দের সুযোগ পেয়ে আমরা সবাই আনন্দিত।
নতুন ঘরের চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, ‘কোভিড-১৯ সেবা’ কন্ট্রোল রোম ইনচার্জ শাহিনূর লিপি ও টিমের সমন্বয়ক কাউছার হায়দার, মিতা চৌধুরী, মনিরুল ইসলাম, রীমা আক্তার, আয়শা আলী মুক্তা, আব্দুর রহমান, শফিউল আলম রাজীব, মোঃ ফখরুল হাসান জুয়েল সরকার।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুবিলইউনিয়ন আ’লীগ’র সাবেক সাধারন সম্পাদক গোলাম সারোয়ার মুকুল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুখ হোসেন সরকার, খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান, মোঃ সামসুল হক শামমিয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ