1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

কুমিল্লায় পুকুরের ইজারা নিয়ে ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা  

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৭৫৪ বার দেখা হয়েছে
মনোহরগঞ্জ প্রতিনিধি:
মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে কুমিল্লার জেলার মনোহরগঞ্জ উপজেলায় প্রকাশ্যে মো.আব্দুর রহিম (৩৮) নামে এক ইউপি সদস্যকে (মেম্বার) কেচি দিয়ে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের ধিকচান্দা গ্রামে। নিহত মো.আব্দুর রহিম (৩৮), ধিকচান্দা গ্রামের জায়েদ আলীর ছেলে।
ওই ঘটনায় অভিযুক্ত ঘাতক রহমত আলীকে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওই ঘটনায় পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়- ধিকচান্দা গ্রামে একটি পুকুর ইজারা সংক্রান্ত বিষয়ে ইউপি মেম্বার আবদুর রহিমের সঙ্গে পাশের বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে রহমত আলীর (৫৭) বিরোধ চলছিলো। এ বিরোধকে কেন্দ্র করে রহমত আলী মেম্বার আবদুর রহিমকে মঙ্গলবার সকালে কেচি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী রহমত আলীকে আটক করে বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে গণধোলাই দেয়। এতে তার অবস্থা মুমূর্ষু হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত বিকাল সাড়ে পাঁচটায় জানা যায়- নিহতের স্ত্রী আয়শা বেগম থানায় বাদী হয়ে হত্যা মামালা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি  জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়