1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

বৃষ্টিকে উপেক্ষা করে কঠোর লকডাউন কার্যকরে ব্যস্ত মুরাদনগর প্রশাসন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৬৯০ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী কঠোর বিধিনিষেধ
বাস্তবায়নে মাঠে নেমেছে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার
সদস্যরা। তাদের সঙ্গে রয়েছে মোবাইল কোর্টও। সেই সাথে অঝোর বৃষ্টিতেও
থেমে নেই কঠোর লকডাউন কার্যকর করতে মুরাদনগর উপজেলা প্রশাসনের অভিযান।
সরে জমিনে গিয়ে দেখা যায়, লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকেই
বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও স্থানগুলোতে কঠোর
লকডাউন নিশ্চিত করতে অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা
অভিষেক দাশ, সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর সার্কেলের
অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মোঃ সাদেকুর রহমান, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ
কামরুজ্জামান তালুকদারসহ উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি ও
গ্রাম পুলিশ।
শুক্রবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চোখে পরে পুলিশ
সদস্যদের উপস্থিতি। চলমান এই লকডাউন নিষেধাজ্ঞার আওতাধীন স্থানীয়
মার্কেটের সকল দোকানপাট ও রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বাজার এলাকায় কিছু সংখক মানুষের চলাচল থাকলেও সকলের মুখেই মাস্ক নিশ্চিত
করছে উপজেলা স্কাউট দল। বৃষ্টিকে উপেক্ষা করে প্রশাসন শক্ত অবস্থানে থাকার কারণে
অন্যান্য সময়ের তুলনায় লকডাউনের চিত্র অনেকটাই ভিন্ন। যারা ঘরের বাইরে বের
হচ্ছে তাদেরকেই কারণ জিজ্ঞেস করা হচ্ছে। যারা জরুরি প্রয়োজনের কথা বলছেন
তাদের কাছ থেকে চাওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রমাণ। অপরদিকে যারা বিধিনিষেধ
অমান্য করে ঘর থেকে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা।
চলমান এই লকডাউন চলবে আগামী ৭ জুলাই মধ্য রাত পর্যন্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ বলেছেন,
আগামী ৭ জুলাই মধ্য রাত পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা