1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে পুলিশের অভিযানে  তিনটি ড্রেজার মেশিন জব্দ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৭২১ বার দেখা হয়েছে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের সময় ৩টি
ড্রেজার মেশিন জব্দ করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার কামাল্লা ইউনিয়নের
কামাচর বিল থেকে মেশিন তিনটি জব্দ করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিনের মালিক ও
শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামারচর গ্রামের মোবারক হোসেন ওই বিলে
প্রথমে সামান্য একটু জমি ক্রয় করে। পরে সেই কৃষি জমি থেকে প্রভাব
খাটিয়ে অবৈধ ড্রেজারের মাধ্যমে প্রায় ৩ বছর ধরে মাটি উত্তোলন করে
আসছিল। স্থানীয় কৃষকদের অভিযোগ নাম মাত্র টাকা দিয়ে এরই মধ্যে আশ-পাশের
প্রায় ১একর ফসলি জমির মাটি উত্তোলন করেছে মোবারক হোসেন নামের ওই
ব্যাক্তি।
স্থানীয় এক কৃষক জানায়, আমার জমির পাশে মোবারক প্রথমে একটু জমি
কিনে পরে সেখানে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করতে থাকে। আমি বাধা
দিলেও সে গ্রামের প্রভাবসালী হওয়ায় কিছুই করতে পারি নাই। কিছু দিন
আগেও ধান কাটার সময় দেখছি আমার জমির প্রায় বিশ হাত দুরে মাটি আছে।
কিন্তু আজ সকালে আইসা দেখি আমার জমির মাটিও কাটা শুরু করছে। বহুবার
বিপদে পরে এই জমিটা বিক্রয় করতে চাইছিলাম কিন্তু কেউ নিতে চায়না বলে
তোমার জমির পাশে ড্রেজার চলে যে কোন মূহুর্তে জমি ভাইঙ্গা পরবো। আজ
স্যার আপনাগোরে এই ড্রেজারটা তুলতে দেইখ্যা মনে হইলো আল্লায় আমার ডাক
হুনছে। দোয়া করি আল্লাহ আপনাগো বাঁচাইয়া রাখুক।
অভিযান পরিচালনা করা কালিন সময় মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার
মীর আবিদুর রহমান বলেন, ড্রেজার মেশিন পরিবেশ ও ফসলি জমির জন্য অত্যান্ত
ক্ষতিকর, যার জন্য মুরাদনগর থানায় আজ প্রথমবারের মতো অভিযান শুরু করেছি।
কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএমবার স্যারের নির্দেশনায়
মুরাদনগর থানা এলাকার কামারচন বিলে অভিযান পরিচালনা করে ৩টি অবৈধ
ড্রেজার মেশিন জব্দ করেছি। ড্রেজার বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয়
তিনি নিজেও ড্রেজারের বিরুদ্ধে অনেক সোচ্চার, তিনিও আমাদের ড্রেজারের
বিরুদ্ধে শক্তভাবে পদক্ষেপ নিতে উৎসাহিত করছেন। এসময় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান, এসআই সমীর ভট্টাচার্য্যসহ পুলিশের
একটি টিম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা