1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

মুরাদনগরে জমকালো আয়োজনের মধ্যদিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৫৮৩ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ঃ
“পুষ্টি, মেধা দারিদ্র বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই
প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে জমকালো আয়োজনের মধ্যদিয়ে
প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রঙ্গনে ফিতা কেটে এ প্রদর্শণীর শুভ
উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন।
উদ্বোধন শেষে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর
সহযোগীতায় এবং উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি
হাসপাতালের বাস্তবায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে প্রধান অতিথির
বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।
ভেটেরিনারি সার্জন ইসরাত জেরিনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,
উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা
প্রাণিসম্পদ কর্মকর্তা ড. কামরুল আহমেদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা
মাঈন উদ্দিন আহমেদ সোহাগ।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক
সাইফুল ইসলাম রাজিব, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রুহুল আমিন, উপজেলা
মৎস্য কর্মকর্তা ফয়েজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রব,
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী, উপ-সহকারী
কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ প্রমুখ।
প্রদর্শনীতে ১৯টি ষ্টল অংশ নেয়। এদের মধ্যে যাত্রাপুরের রসমালাই, কৃত্রিম প্রজনন,
ভ্যাক্সিনেশন, ভেটেরিনারি চিকিৎসা ও পরামর্শ, ভেটেরিনারি মেডিসিন (দি
একমি), গাভি, ষাড়, গরু ও ছাগলের ষ্টল উল্ল্যেখযোগ্য।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, কুড়াখাল কুরুন্ডি দাখিল মাদরাসার
সুপার মাওলানা আ.ন.ম জসিম উদ্দিন মোল্লা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক