1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল প্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

অ্যাম্বুলেন্স মেলেনি, মোটরসাইকেলে নিতে হলো মায়ের লাশ!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ১২০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোনোভাবেই অ্যাম্বুলেন্স বা অন্য কোনো যান সংগ্রহ করতে না পেরে মোটরসাইকেলে করে মায়ের লাশ শ্মশানের নিয়ে যাচ্ছেন ছেলে।সোমবার অন্ধ্রপ্রদেশের কুলম জেলায় এই করুণ ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, জি চেনচু (৫০) নামের ওই নারী অস্থুস্থ হলে অন্ধ্রপ্রদেশের শ্রীকুলম জেলার নীলামনি দুর্গ হাসপাতালে নিয়ে যান তার সন্তান। সেখান থেকে একটি ডায়াগনস্টিকে সিটি স্ক্যানের জন্য পাঠান কতর্ব্যরত চিকিৎসক। সেখানে গেলে ডাক্তারা জানান ওই নারীর করোনা উপসর্গ রয়েছে। পরে নমুনা পরীক্ষার করতে দেন। পরীক্ষার ফলাফলের অপেক্ষার সময়ই তিনি মারা যান। সেখানে অ্যাম্বুলেন্স বা অন্য যানবহনের অপেক্ষা করা হচ্ছিল। কিন্তু এরমধ্যেই তার পরিবারের সদস্যরা মরদেহ মোটারসাইকেলে করে সৎকার করতে নিয়ে যান।

তবে কলকাতার প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, জি চেনচুর মরদেহ সৎকারের জন্য বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্সের খোঁজ করতে থাকে পরিবার। তবে কোনোভাবেই সেটি জোগাড় করতে পারেননি পরিবারের সদস্যরা। এমনকি, অন্য কোনো গাড়ির মাধ্যমে দেহ শ্মশানের নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা যায়নি। অবশেষ ওই নারীর মরদেহ মোটরসাইকেলে করে শ্মশানে নিয়ে যান তার ছেলে নরেন্দ্র ও মেয়ের জামাই রমেশ।

উল্লেখ, ভারতের অন্যান্য রাজ্যের মতোই করোনার ছোবলে রীতিমতো ধুঁকছে অন্ধ্রপ্রদেশ। আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন নয় হাজার ৯৮১ জন এবং মারা গেছে ৫১ জন করোনা রোগী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলপ্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ